ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না: অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়।

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মোঃ আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব মোঃ আশরাফ আলী একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ ডিএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ আশরাফ আলী ১৬ নভেম্বর ২০২২ তারিখে ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ডিএমপির আরআই পদে থেকে অবসরে যান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না: অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ

আপডেট : ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫