ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

চাকরির দাবিতে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক

সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনে বসা মোঃ মিজান শেখ নামের এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকার মৃত আব্দুল জব্বার শেখের পুত্র।

জানা যায়, মিজান শেখ ৫ ভাই ৩ বোনের মধ্যে ৫ম। তিনি বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন। মিজানের পিতা পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ দপ্তরি হিসেবে চাকরি করতেন। অবসরে যাবার আগে থেকেই মিজান শেখ পিতার হয়ে দীর্ঘদিন বিনা বেতনে কাজ করে আসছিলেন। শিক্ষার্থীদের পরীক্ষার ডিউটি করে তার বিনিময়ে কিছু অর্থ পান কিন্ত মাসিক কোন বেতন প্রদান করেননা স্কুল কর্তৃপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সরকারি চাকরির দাবিতে এ অনশন করেণ মোঃ মিজান শেখ।

এসময় রাত ৮টার দিকে এ যুবককে চাকরির আশ্বাস দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনশনে বসে মোঃ মিজান শেখ নামের ওই যুবক অসুস্থ হয়ে পরলে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসারত অবস্থায় ভুক্তভোগী মোঃ মিজান শেখ বলেন, বিদ্যালয়ের সুরক্ষার ব্যাপারে ভূমিকা পালনসহ ডিউটি করে আমি কর্মরত থাকা অবস্থায় অনেক কষ্ঠ করে বিভিন্ন রোগে আক্রান্ত পিতার চিকিৎসা করেও পিতাকে আর বাচাঁতে পারি নাই। আর এখন বৃদ্ধ মাকে দেখাশোনা করি। আমাদের কোনো কৃষিজমি নেই। মাত্র ৩ শতক জমির ওপর আমাদের বাড়ি। সামান্য বেতনে ভাই-বোনদের নিয়ে কোন রকমের খেয়ে না খেয়ে দিন চলে। চাকরি না হলে আমাকে অমানবিক জীবনযাপন করতে হবে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনরত অবস্থাই অসুস্থ হই। পরে রাত ৮টায় জেলা প্রশাসক মহোদয় আমাকে বুঝিয়ে চাকরির আশ্বাস দিয়ে অনশন ভাঙ্গান।

মোঃ মিজান শেখ আরও বলেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে আমাকে অবৈধভাবে নৈশ প্রহরী পদ থেকে বাদ দেয়ার কারণে বেকার অবস্থায় মানবেতর জীবন-যাপন করছি। তাই আমি আমার কর্ম ফেরত পাওয়ার জন্য আমরণ অনশন করি।

তিনি তার যোগ্যতা অনুয়ায়ী সরকারের কাছে চাকরির দাবি জানান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

চাকরির দাবিতে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক

আপডেট : ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫