ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক

পিরোজপুর জেলা হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ভর্তি ২২ প্রকারের ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে ঔষধগুলো নামানোর সময় জব্দ করা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ক্রয়কৃত ঔষধগুলো শুধুমাত্র কাগজে কলমে বুঝে নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। এরপর গত ২৭ জানুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ঔষধ ও এমএসআর পণ্যগুলো স্টোররুমে নেওয়ার চেষ্টা করে। তখন খবর পেয়ে দুদক ঔষধ ও এমএসআর পণ্যগুলো জব্দ করে।

দুদক এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, জেলা হাসপাতালে ঔষধ ও এমএসআর পণ্য সরবরাহের জন্য সামসুল আরেফিন নামে এক ঠিকাদারের মালিকানাধীন সাউথ বাংলা কর্পোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় ২ কোটি টাকার কোন পণ্য সরবরাহ না করলেও, কাগজে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করা হয়। দুদক হাসপাতালটিতে গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোববার কিছু ঔষধ ও এমএসআর পণ্য স্টোররুমে ঢুকানোর চেষ্টা করে।

বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

এছাড়া ঔষধগুলো জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে বলেও জানান এ দুদক কর্মকর্তা।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক

আপডেট : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫