তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় পর্যন্ত এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও পৌরসভা পিরোজপুরের উদ্যোগে জেলার সাইকেল গ্রুপের তরুণ সদস্য ও সকল শ্রেণি পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খাঁন ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান সহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২৫০ জন সাইকেল চালক এতে অংশগ্রহণ করেন।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















