পিরোজপুরের ইন্দুরকানীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও হেলথ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ সংলগ্ন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলার বালিপাড়া বাজারের সাজু মেডিকেল হলের স্বত্তাধীকারী মো: সাকিল খান ও পরিচালনায় ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা সহ সভাপতি মাও. মো: আলতাফ হোসাইন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম সোহাগ।
এতে আরও বক্তব্য দেন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মো: জাহাঙ্গীর মিলন, উপজেলা হেলথ কর্মকর্তা নুরুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী মো: মামুন হোসেন, মাও. মো: জসিম উদ্দিন প্রমুখ।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















