“সহানুভূতি” আন্তর্জাতিক মানব কল্যাণ পথশিশুদের সংস্থার পক্ষ হতে শনিআখড়ায় ধনিয়া কলেজের সম্মুখে আজ (১১ জানুয়ারি) বিকাল ৪টায় পথশিশু ও শীতার্তদের মাঝে কম্বল ও খবর বিতরণ করা হয়।
এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোস্তফা হাসান, চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যান সহানুভূতি, মোঃ আবুল হাসান সেক্রেটারি জেনারেল সহানুভূতি, আইনুল, অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, কোষাধাক্ষ, কোর্ট রিপোর্টাস এসোসিয়েশন, ঢাকা, কাঞ্চন চৌধুরী সুমন, সভাপতি, কদমতলী থানা সাংবাদিক ক্লাব, শাকিল, চেয়ারম্যান, আল আরাফ হাসপাতাল ও টুপ টুয়েন্টি ওয়ান ওপেন স্কাউট গ্রুপের সদস্যসহ সহানুভূতির স্বেচ্ছাসেবীগণ। মিডিয়া পার্টনার পিপলস রেডিও।
এ সময় শতাধিক পথশিশু ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, সমাজের সবাইকে সহানুভূতি-র মত পথশিশু, অসহায় ও দরিদ্র লোকদের সেবায় এগিয়ে আসতে হবে।

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব 



















