ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সুজুকি মোটরের ওসামু সুজুকি মারা গেছেন

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত জাপানি অটোমোবাইল কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনের সাবেক প্রধান ওসামু সুজুকি ৯৪ বছর বয়সে মারা গেছেনঃ। তিনি প্রায় ৪০ বছর কোম্পানিটির নেতৃত্বে ছিলেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে, ওসামু লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।

ওসামু সুজুকি ১৯৫৮ সালে কোম্পানিতে যোগ দেন। সুজুকির এক প্রতিষ্ঠাতার কন্যাকে বিয়ে করার পর তিনি তাদের পদবী গ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কোম্পানির ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনেন।

তার নেতৃত্বে সুজুকি ছোট ও সাশ্রয়ী গাড়ি উৎপাদনে মনোযোগী হয়। এ সময় জাপানের পাশাপাশি ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হাঙ্গেরির মতো উদীয়মান বাজারেও ব্যবসা সম্প্রসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ছোট গাড়ির বাজারে প্রভাবশালী অবস্থান ধরে রাখার কৃতিত্বও তার। যদিও জাপানের তুলনায় সুজুকি আকারে ছোট, তবে ভারতে এর বাজার দখল ২০২৩ সালে ৪০ শতাংশ ছাড়িয়ে যায়।

২০১৫ সালে ৮৫ বছর বয়সে ওসামু সুজুকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। এরপর তার ছেলে তোশিহিরো সুজুকি দায়িত্ব গ্রহণ করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সুজুকি মোটরের ওসামু সুজুকি মারা গেছেন

আপডেট : ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪