ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মিরপুরের সাবেক উপ-কমিশনারসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ইতোমধ্যে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সেই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে অনুযায়ী সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী মো. জসিমকে ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভরণপোষণ ভাতা প্রাপ্য হবেন।

সাবেক এডিসি (গুলশান বিভাগ) মো. রফিকুল ইসলামের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার একটি মামলায় গত ১৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে রফিকুল চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

সহকারী কমিশনার (ট্রাফিক-যাত্রাবাড়ী জোন) তানজিল আহমেদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী তানজিল আহমেদকে ১৫ অক্টোবর থেকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তানজিল আহমেদ বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, এপিবিএনের এএসপি মো. রফিকুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে রফিকুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মিরপুরের সাবেক উপ-কমিশনারসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট : ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪