ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন রিনা সুলতানা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাগেরহাট জেলার “শ্রেষ্ঠ শিক্ষিকা” হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা সুলতানা।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, অনন্য পেশাগত দক্ষতা এবং সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়। তার এই অসামান্য অর্জনে বাগেরহাট জেলার প্রাথমিক শিক্ষা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিনা সুলতানা শুধু বিদ্যালয় পর্যায়ের গণ্ডির মাঝেই তার মেধার স্বাক্ষর সীমাবদ্ধ রাখেননি। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা (টিজি) রচনা এবং সম্পাদনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় দায়িত্বেও নিয়মিত অবদান রেখে চলেছেন। এর পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা সফটওয়্যার IPEMIS এবং বাংলা বিষয়ের বাগেরহাট সদর উপজেলার একজন দক্ষ ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে নিয়োজিত আছেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাক্রম উন্নয়নে তার এই বহুমুখী ভূমিকা জেলার প্রাথমিক শিক্ষায় অনন্য অবদান রাখছে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিনা সুলতানা বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করেছি মাত্র। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষাদানের মাধ্যমে সৎ ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমার শিক্ষকতা জীবনের একমাত্র লক্ষ্য।” তিনি আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

বাগেরহাটের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, রিনা সুলতানার এই অনন্য সাফল্য জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্যান্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন রিনা সুলতানা

আপডেট : ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬