ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রোববার (১৭ মে ২০২৬) দুপুর ২টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য নজরুল ইসলাম খোকন।

সভায় স্বাগত বক্তব্যে নুরুল হোসাইন সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মঞ্জুর হোসেন বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে। তিনি বলেন, সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না এবং জাতীয় সাংবাদিক সংস্থায় কোনো সংগঠনবিরোধী ব্যক্তির স্থান হবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে টেকনাফ উপজেলা কমিটির ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বলেন, অতীতে টেকনাফ উপজেলা কমিটিকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছিল, তবে কেউ সফল হতে পারেনি। তিনি নুরুল হোসাইনকে দক্ষ ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা রোধে পেশাদার ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, নুরুল হোসাইন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল সংগঠক। তাকে ঘিরে অতীতে নানা ষড়যন্ত্র হলেও বর্তমানে সবাই তার আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা উপলব্ধি করতে পেরেছেন।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সাংবাদিক ফরহাদ রহমান বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি বড় দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন সাব্বির আহমদ, মোঃ কলিম, রাসেল মির্জা, সোলতান আহমদ ও কামরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মোঃ হোসাইন, সালাহ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬