কক্সবাজার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শনিবার (১৬ মে) টেকনাফ মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী এবং টেকনাফ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আগমন উপলক্ষে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে সুসজ্জিত হাউজ গার্ড দল সালামী প্রদান করে। পরে তিনি থানার প্রধান ফটকের পাশে অবস্থিত ঐতিহাসিক মাথিনের কূপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শেষে তিনি থানার পরিদর্শন নোটে স্বাক্ষর করেন।
এ সময় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদসহ থানা ও ফাঁড়ির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















