ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

“Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু। বক্তব্য দেন জেলা জার্নালিজম ফর সুন্দরবন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, জিয়াউল হক, নাসির উদ্দিন, তামিম সরদার, নাঈম হোসেন তালুকদার, কুমার শুভ রায় ও নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভা রূপান্তরের জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া ও সঞ্চালনা করেন “ইউথ ফর সুন্দরবন” এর সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের নদী-খাল, জলজ প্রাণী ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে জনঅংশগ্রহণ নিশ্চিত ও কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬