ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর প্রেসক্লাবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব। 

রোববার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক। এসময় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা অধ্যক্ষ আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে তার অবদান অনুকরণীয়। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবর্ধনার জবাবে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব তার আবেগ ও কর্মের জায়গা। জেলার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূল ও সুপেয় পানির সমস্যা সমাধানে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পিরোজপুর প্রেসক্লাবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

আপডেট : ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬