ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা।

সোমবার (১১ মে) সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা রয়েছে। কিন্তু বিভিন্ন সময় তাদের অপমান, হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, একজন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনের পর এই পেশায় যুক্ত হতে হয়। অন্যান্য পেশায় নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও এ পেশায় কর্মঘণ্টার নির্দিষ্ট সীমা নেই। মালিকপক্ষের চাপের কারণে দিন-রাত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হয় বলেও তারা অভিযোগ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন এবং ম্যানেজার ফোরামের নেতা আলামিন খান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬