বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সাবেক দফাদার, কামলা মাঝি বাড়ির হাজী আব্দুস সাত্তার মাঝি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, হাজী আব্দুস সাত্তার মাঝি দফাদার বার্ধক্যজনিত শারিরীক বিভিন্ন রোগে ভুগছিলেন। খুলনার একটি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (৯ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার ছেলে অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শাজাহান মাঝি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
মৃত্যুকালে তিনি পরিবারসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সাত্তার মাঝি দফাদার মাঝি বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা। তিনি একজন ভালো মানুষ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















