ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের হলরুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগীতায় অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ)-এর আয়োজনে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ সাধারন সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সাধারন সম্পাদক আলী আকরব টুটুল, সাংবাদিক মোল্লা আঃ রব, শৈয়দ শওকত হোসেন, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, আকমলউদ্দিন সাখি, ইসরাত জাহান,এসএস সোহান, সামসুর রহমানসহ জেলার ৩৩ জন গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

আপডেট : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬