ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসব র‍্যালি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। সেখানে মহান মে দিবসে শহীদ শ্রমিকদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা সহ শপথ গ্রহন করা হয়। পরে এসব র‍্যালি পুনরায় তাদের অফিস কার্যালয়ে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা জলঢাকা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক চালক সমিতি (ডিমলা, ডালিয়া, রংপুর ও নীলফামারী রোড), সিএনজি ও অটো শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য জোট, জলঢাকা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, সমগ্র বাংলাদেশের পক্ষে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, নীলফামারী জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

এছাড়াও কর্মসূচিতে পিছিয়ে না থেকে অংশগ্রহণ করে জলঢাকা উপজেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন।
কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এবং থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম।

আয়োজকরা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের মে দিবসের কর্মসূচিতে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সমগ্র কর্মসূচি বেলা ১১টা ৫০ মিনিটে সমাপ্ত হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেট : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬