ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ৭ জেলে অপহরণ, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে এ ঘটনা ঘটে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনার ঘোলারচর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। দুপুর প্রায় ২টার দিকে তারা তীরে ফেরার পথে মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে আসা সশস্ত্র সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন– আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), নুর আহমদ ওরফে গুড়া মিয়া (৬৫) এবং আব্দুল মোতালেব (৩৮)। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার বাসিন্দা। একই পরিবারের তিন সদস্য অপহৃত হওয়ায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

আহমেদ আলীর স্ত্রী মুন্নী আক্তার বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তারা জানান,বাংলাদেশ কোস্ট গার্ড ও   বর্ডার গার্ড বাংলাদেশ সমন্বয়ে জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় টেকনাফ উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা বলছেন, অতীতেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বহু বাংলাদেশি জেলে একইভাবে অপহরণের শিকার হয়েছেন, যা সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ৭ জেলে অপহরণ, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬