ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি মোরেলগঞ্জ শহরের পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। তিনি বলেন,“ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৮৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সততা, সুনাম ও গ্রাহকসেবার মানসিকতা নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভ দিনে সম্মানিত বীমাগ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।”

সভায় আরও বক্তব্য দেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলী, মো. রেজাউল হাওলাদার (এজিএম, শরণখোলা অফিস), এস এম রোকনুজ্জামান (এজিএম, মোরেলগঞ্জ জোনাল অফিস), আবু সায়েম কাজী (বিএম, শরণখোলা অফিস) এবং নাছিমা খানম (এজিএম, মোরেলগঞ্জ অফিস)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাহকসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও কর্পোরেট সুশাসনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আস্থা ও সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালে বেস্ট অ্যানুয়াল রিপোর্ট, ইন্টিগ্রেটেড রিপোর্ট ও কর্পোরেট গভর্ন্যান্সের জন্য ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড (গোল্ড) লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটির সারাদেশে প্রায় ৭৫ লাখ গ্রাহক রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬