ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার ছেলে ব্যারিস্টার শফিক মাহবুব নিশ্চিত করেন।

তিনি জানান, শফিক আহমেদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে তার বর্ণাঢ্য আইন পেশার শুরু। ১৯৮৯ সালে তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

তিনি দুই মেয়াদে (১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইন পেশার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও শফিক আহমেদের বিশাল অবদান রয়েছে। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিটি ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও কাজ করেছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

আপডেট : ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬