ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে আসছে বাইক চালকদের জন্য ফুয়েল কার্ড: জেলা প্রশাসক

সংগৃহীত ছবি

নীলফামারী জেলায় মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

জেলা প্রশাসক জানান, জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং বাইক চালকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হবে। সবাই সম্মত হলে পর্যায়ক্রমে বাইক চালকদের মধ্যে ফুয়েল কার্ড বিতরণ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার মোটরসাইকেল চালকরা নির্ধারিত পদ্ধতিতে সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামী ১২ তারিখের সভার দিকে তাকিয়ে আছেন জেলার বাইক চালকরা।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

নীলফামারীতে আসছে বাইক চালকদের জন্য ফুয়েল কার্ড: জেলা প্রশাসক

আপডেট : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬