ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দ্বিতীয়বারের মত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল।

শুক্রবার (৩ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভারতকে। গত আসরে (অনূর্ধ্ব-১৯) ভারতের কাছে টাইব্রেকারেই ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।

এবারের আসরের ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে দু’দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ও ভারত। ফলে এই অর্ধে গোল না হওয়ায় নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬