সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাটে পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা পরিষদের অডিটরিয়ামে দোয়া – ইফতার – মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ আরো অনেকে।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















