ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানী নয়া পল্টনে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ বিএনপি’র

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫২ ভিউ

এম রাসেল সরকার, ঢাকা

সংবাদ360

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপির উপ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বেলা আড়াইটায় ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়েছে।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে থাকেন। আর সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ‘সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করতে দেখা গেছে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য দেখানোর জন্য সমাবেশ মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল ও আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানী নয়া পল্টনে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ বিএনপি’র

আপডেট : ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪