ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয় কর্তৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। নিয়মিত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগার-এ পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬