ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাট পৌরসভায় এমপি মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ব্যস্ততম এলাকা কোর্ট চত্বর, বাগেরহাট সদর হাসপাতাল চত্বরসহ পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।হসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা সড়ক, ড্রেন ও হাসপাতাল সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।

সংসদ সদস্য মঞ্জরুল হক রাহাদ বলেন, “আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা চলবে না। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তর করা হবে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধির সরাসরি অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি এসেছে। তারা আশা করেন, নিয়মিত তদারকি ও সমন্বিত প্রচেষ্টায় পৌরসভার সার্বিক পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাট পৌরসভায় এমপি মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬