ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মোঃ আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলাজুড়ে গণসংবর্ধনা, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ – শরণখোলা) নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারি জেনারেল মাওলানা মকসুদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, দৈবজ্ঞহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বলইবুনীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলম, হোগলা বুনিয়া ইউনিয়ন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম বাদশা, পৌর জামায়াতের আমির মাষ্টার রফিকুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মোঃ আব্দুল আলীম বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ থেকে এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোরেলগঞ্জ উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্যের ঘোষণাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মোঃ আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলাজুড়ে গণসংবর্ধনা, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

আপডেট : ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬