ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

‘জরুরি কাজে’ দেশ ছাড়লেন বুলবুল

ফাইল ছবি

জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

বিসিবির এক পরিচালক বুলবুলের ক্ষুদে বার্তা নিয়ে জানান, দেশ ছাড়ার বিষয়টি জানিয়ে সবাইকে রমজানের শুভেচ্ছাও জানান বুলবুল। ওই বার্তায় বুলবুল আরও জানান, দেশের বাইরে থাকলেও তিনি অনলাইনে সক্রিয় থাকবেন, যেকোনো সময় তার সহযোগিতা পাবে বোর্ড। ক্ষুদেবার্তায় খুব শিগগিরই দেশে ফেরার কথাও জানান বুলবুল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুলবুলের পরিবার স্থায়ীভাবে বসবাস করে। পরিবারের সঙ্গে সময় কাটাতে সেখানে যাচ্ছেন তিনি। অবসর এবং জরুরি কাজ শেষে সপ্তাহখানেকের মধ্যে ফিরে আসবেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বুলবুল। এর আগে গতকাল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখতে আইসিসির পক্ষ থেকে কলম্বোতে আমন্ত্রণ পেলেও যাননি তিনি।

এর আগেও একবার বুলবুলের দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। গুঞ্জন জোরালো ছিল যে রিটার্ন টিকেট না কেটেই দেশ ছাড়বেন তিনি৷ তবে সমালোচকদের মুখ বন্ধ করে অফিস করে গেছেন বিসিবি সভাপতি।

এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। সরকার পরিবর্তনের ফলে বিসিবির বর্তমান পরিচালনা কমিটি বিভিন্ন চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷ ইতোমধ্যে বিসিবি সভাপতির বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন ক্রীড়া সংগঠকদের একাংশ। বিসিবির সর্বশেষ নির্বাচনে গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাজ করা হয়েছে দাবি করে তারা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

‘জরুরি কাজে’ দেশ ছাড়লেন বুলবুল

আপডেট : ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬