ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স–এর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ ইন্স্যুরেন্স খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন–এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত এমপির সাফল্যে আনন্দ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সাঈদ আহমেদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততা তাঁকে জনগণের আস্থা অর্জনে সহায়তা করেছে। তাঁর এই বিজয় শরিয়তপুর-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বীমা খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সাঈদ আহমেদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় অর্থনীতি, আর্থিক খাত এবং সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের কামনা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জনগণের সেবায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পরিবার বিশ্বাস করে—দক্ষ নেতৃত্ব, সততা ও জনগণের আস্থাই একজন জনপ্রতিনিধির মূল শক্তি। সাঈদ আহমেদের বিজয় সেই বিশ্বাসেরই প্রতিফলন, যা আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স–এর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬