ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে পপুলার লাইফের ফুলেল শুভেচ্ছা

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।

সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানিয়ে বি এম ইউসুফ আলী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এটাই সকলের প্রত্যাশা। শরীয়তপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। তিনি নবনির্বাচিত সংসদ-সদস্যের সফলতা কামনা করে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় এমপি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় এবং শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ-সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু এ সময় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে পপুলার লাইফের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬