শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক সৈয়দ সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ আবেদ আলী, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণসহ নেতৃবৃন্দ।

স্মরণ সভা ও দোয়া-মাহফিল শেষে নেতৃবৃন্দ সাংগঠনিক জনসংযোগে অংশগ্রহণ করেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















