ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো আইসিসি

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে আইসিসি। এই সভাই এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন। এরই পরিপ্রেক্ষিতে বিসিবিকে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে আরও একদিন সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ স্থান অর্জন করায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জন্য বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো আইসিসি

আপডেট : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬