বরুড়া ডক্টরস কমিউনিটি হসপিটালের চেম্বারকৃত চিকিৎসক ডা. মোঃ কামাল হোসেন পাটোয়ারী সহযোগী অধ্যাপক (মেডিসিন) থেকে অধ্যাপক (মেডিসিন) পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডক্টরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ ও পরিচালক মোঃ আবদুস সালামসহ হসপিটালের সকল কর্মকর্তা-কর্মচারী।
ডা. কামাল হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরে মেডিসিন বিভাগে শিক্ষকতা ও চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। তাঁর নিরলস পরিশ্রম, একাডেমিক দক্ষতা এবং রোগী সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই পদোন্নতি লাভ করেন। বরুড়া এলাকায় তিনি একজন সুপরিচিত ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ বলেন, “ডা. কামাল হোসেন পাটোয়ারীর পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের হসপিটাল ও এলাকার জন্যও গর্বের বিষয়। তাঁর মেধা ও পরিশ্রমের এই স্বীকৃতি অত্যন্ত আনন্দের।”
পরিচালক মোঃ আবদুস সালাম বলেন, “অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ডা. পাটোয়ারীর একাডেমিক ও পেশাগত জীবনের একটি মাইলফলক। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
ডক্টরস কমিউনিটি হসপিটালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্টজনেরাও ডা. কামাল হোসেন পাটোয়ারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন পদে দায়িত্ব পালনকালে তিনি চিকিৎসা শিক্ষা ও সেবার ক্ষেত্রে আরও বেশি অবদান রাখবেন।

মোঃ আনজার শাহ 



















