ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে – আলোচনা সভায় বক্তারা

পিরোজপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা হয়।

সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং শিক্ষার্থীরা।

প্রধান অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা পরিহার করে আত্মশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, চারপাশের সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ।

উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, তারুণ্যের আবেগ, উদ্যম ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগাতে হবে। ধৈর্য, সহনশীলতা ও বৈশ্বিক জ্ঞানচর্চার মাধ্যমে তরুণরাই দেশের অগ্রগতির পথ সঠিকভাবে পরিচালনা করতে পারে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

অপরের ওপর নির্ভর না করে তরুণদের আত্মশক্তিকে জাগ্রত করতে হবে – আলোচনা সভায় বক্তারা

আপডেট : ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫