ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় এইচপিভি টিকা নিয়ে ৬৫ ছাত্রী হাসপাতালে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে অন্তত ৬২ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থীরা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল জানান, সকালের দিকে স্বাস্থ্যকর্মীরা স্কুলে এসে ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া শুরু করেন। এরই মধ্যে একে একে ৬২ জন

শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। অনেকে বমি করে দেয়। এ অবস্থা দেখে শিক্ষার্থীদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনের অবস্থা বেশি খারাপ হওয়া তাদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আহত শিক্ষার্থীদের মধ্যে ভোলা সদরে ৯ জন ও বোরহানউদ্দিন হাসপাতালে ৭ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা টিকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হয়, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ভোলায় এইচপিভি টিকা নিয়ে ৬৫ ছাত্রী হাসপাতালে

আপডেট : ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪