খন্দকার গোলাম ফারুক | ফাইল ছবি
ব্যাংকক যাওয়ার সময় পুলিশের সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটকে দেওয়া হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় দেওয়া হয়।
রবিবার (২৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন খন্দকার গোলাম ফারুক। ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নেন তিনি। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসর নেন।

সংবাদ360 প্রতিবেদক 



















