ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ভস্মীভূত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।
জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে গত চারদিনে মৎস্য অধিদপ্তর মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, “৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধকালীন সময়ে জেলে পরিবারের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















