ডা. এ কে এম নজরুল ইসলাম
বাগেরহাটের মোরেলগঞ্জে চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৫ (INTERNATIONAL PEACE AWARD- 2025) লাভ করেছেন।
গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল সাড়ে ৩টায় ”ওয়ার্ল্ড পিস কালচারাল কাউন্সিল” এর উদ্যোগে হোটেল লেমন ট্রি ইন্, ২৩ উগজিন লাম, থিম্পু ০০৯৭৫, ভুটান -এ আয়োজিত “ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড- ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর শহরের আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৫ (INTERNATIONAL PEACE AWARD- 2025) পাওয়ায় তাকে জেলা ও উপজেলার বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আন্তর্জাতিক শান্তি পুরস্কার অর্জন প্রসঙ্গে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এ স্বীকৃতি ও সম্মাননার জন্য আমি মোড়েলগঞ্জ ও বাগেরহাটসহ সকল বাংলাদেশি জনগনের প্রতি কৃতজ্ঞতা জানাই ও মহান রব্বুল আ’লামীনের প্রতি ব্যক্ত করছি লাখো কোটি শুকরিয়া ও প্রশংসা- আলহামদুলিল্লাহ্।
প্রসঙ্গত, ডাঃ এন আই ফারুকী ইতোপূর্বে মাদার তেরেসাসহ বিভিন্ন অ্যাওয়ার্ড লাভ করেছেন।

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটঃ 



















