ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার

বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

বুধবার (২৩ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় আইজিপি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার পিপিএম (বার) এবং পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ অক্টোবর) রারাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার

আপডেট : ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪