ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বচ্ছ প্রক্রিয়ায় বিনা টাকায় চাকরি পেলেন ১৫ জন: জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হলো সাফল্যের চিত্র

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সফলতা বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

পুলিশ সুপার জানান, এবারের নিয়োগে পিরোজপুর জেলা পুলিশের আওতায় ১৫ জন নতুন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক এবং ঘুষমুক্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৩ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র ১২০ টাকার সরকারি ফি ব্যতীত অন্য কোনো অর্থ ব্যয় করতে হয়নি।

তিনি আরও জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার রাজনৈতিক, আর্থিক কিংবা প্রভাব খাটানো হয়নি, যা জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। বিনা খরচে চাকরি পাওয়ায় নবনিযুক্ত সদস্য এবং তাদের পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ভোলা সদর চরফ্যাশনের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

স্বচ্ছ প্রক্রিয়ায় বিনা টাকায় চাকরি পেলেন ১৫ জন: জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হলো সাফল্যের চিত্র

আপডেট : ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫