ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার | ফাইল ছবি

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর চেয়ারম্যানের পদ থেকে তাকে প্রত্যাহার করার জন্য আবেদনপত্র জমা দেন।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থীর অটো পাস করানোর দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার রাতে তিনি পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে জানান।

এ সময় তপন কুমার সরকার বলেছিলেন, ‘শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো।’

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা। পরে তারা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দুপুর পৌনে ২টার দিকে তারা তালা ভেঙে বোর্ডের ভেতরে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষে চলে যান। সেখানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া যায়।

সেসময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্রীসহ ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা একই সঙ্গে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।

অন্যদিকে বোর্ডের কর্মকর্তা–কর্মচারীরা বলছেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ও কক্ষের সামনেও ভাঙচুর চালান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আপডেট : ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪