ছবি: পিএমও
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টায় তেজগাঁও কার্যালয় থেকে তার গাড়িবহর ত্রিশালের উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আসেন। সেখানে দুটি নির্ধরিত কর্মসূচি শেষ করে এখন সড়ক পথে ত্রিশালের উদ্দেশে গাড়িতে আছেন।
প্রেস উইং থেকে জানানো হয়, সফরসূচি অনুযায়ী দুপুরে সেখানে গিয়ে প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















