ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে ১৬ এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ।

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি ১৬ এপিবিএন সদর দপ্তরে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিম এবং ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের শুরুতে অতিরিক্ত আইজিপি ব্যাটালিয়নের প্রস্তাবিত নতুন সদর দপ্তরের জন্য বরাদ্দকৃত জমি ঘুরে দেখেন। পরে তিনি ১৬ এপিবিএনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প পরিদর্শন করে সেখানে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এপিবিএনের চলমান কার্যক্রম, প্রশিক্ষণ, ফোর্স মোতায়েন ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।

এ সময় ক্যাম্প এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান অতিরিক্ত আইজিপি।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

টেকনাফে ১৬ এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

আপডেট : ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬