ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুগন্ধা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে মোংলা ও পায়রা বন্দরকে সরাসরি সংযুক্ত করতে ঝালকাঠির সুগন্ধা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নলছিটি নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

বুধবার (২০ মে) বেলা ১১টায় নলছিটি বাস স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী পালিত মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি, খুলনা, যশোর,বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সাথে নলছিটি উপজেলাসহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ করতে সুগন্ধা নদীর উপর একটি সেতু নির্মাণ হলে পন্য পরিবহনে সহজীকরণ হবে। সুগন্ধা নদীতে সেতু নির্মান হলে মোংলা ও পায়রা বন্দরে পন্য পরিবহনে বাড়তি ৩০০ কিলোমিটার দুরত্ব কমে দুই বন্দরে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এতে পরিবহন ব্যয় ও সময় বাঁচার পাশাপাশি দেশের অর্থনিীতিও গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে তাদের দাবি। এসময় বক্তারা আরও জানান, কয়েক বছর আগে সুগন্ধা নদীতে সেতু নির্মাণের জন্য ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগ এর পক্ষ থেকে সিআইবিআরআর প্রকল্পে একটি প্রস্তাব পাঠানো হলেও তা দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি।

সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা সুলতানা হাদী, জুলাই শহীদ সেলিম তালুকদার পিতা সুলতান তালুকদার, সাথী আক্তার সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ আরো অনেকে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

সুগন্ধা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট : ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬