শুক্রবার (১৫ মে ২০২৬) কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত “শিশু নিরাপদ জীবন: প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক শিরোনামে একটি সেমিনার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সারাদেশে হাম আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৪ শতাধিক শিশু মৃত্যুবরণ করছে। এ প্রেক্ষিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তা, মানসিক বিকাশ, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এ সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনেরা আলোচনা করেন।
সেমিনার সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ড. কাজী মোজ্জাম্মেল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, মূল প্রবন্ধ পাঠ করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ড. সামিমা লুৎফর, প্রফেসর ড. আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস, জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।

নিজস্ব প্রতিনিধিঃ 



















