নগরীর সিএন্ডবি রোডের খাল পাড় সড়ক এর সুমাইতা ভবনের ৪র্থ ও ৫ম তলায় জামেয়া কুরআনিয়া মাদ্রাসার কিতাব বিভাগের নাহবেশীর এ.বি.এম আতিমুল হোসেন নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে।
সিসি ক্যামেরায় দেখা যায়, গত শুক্রবার (৮ মে) সকাল ৯টার দিকে আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু সে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ১০ মে তার বাবা হাফেজ ফোরকানকে অবগত করেন।
একজন ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিন পরে ছাত্রের ব্যাপারে অবগত হন তার পরিবার। এটা মাদ্রাসার পরিচালকসহ শ্রেণি শিক্ষকদের চরম দায়িত্ব অবহেলার সামিল বলে জানান অভিভাবকরা।
অভিভাবকরা আরো জানান, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে ছাত্র নিখোঁজের সাথে সাথে নজরে আসতো। সন্তান প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ, সম্ভাব্য সব জায়গায় খোঁজা-খুঁজি করে ক্লান্ত, দিশেহারা, পাগল প্রায়। বাকরুদ্ধ হয়ে গেছে আতিমুল হোসেন এর বাবা-মা। এমনকি তারা বার বার অভিভাবক হিসেবে মাদ্রাসায় ছুটে গেলেও মাদ্রাসার পরিচালক বিষয়টি গুরুত্ব দিচ্ছেনা বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ আতিমুল হোসেন এর বাবা হাফেজ ফোরকান। যার নং ১০৪২(১৩.৫.২৬)।

নিজস্ব প্রতিনিধিঃ 



















