ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মোরেলগঞ্জ ক্রিকেট, দাবা ও কাবাডিতে দুর্দান্ত সাফল্য; সংবর্ধনায় উচ্ছ্বসিত খেলোয়াড় ও অভিভাবকরা

বাগেরহাটে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে মোরেলগঞ্জ উপজেলা দল। ক্রিকেট, দাবা ও কাবাডিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বালক ও বালিকা উভয় বিভাগেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা।

জানা গেছে, ক্রিকেট বালিকা, দাবা ও কাবাডি বালক বিভাগে জেলা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্রিকেট বালক বিভাগে জেলা রানারআপ হয়েছে মোরেলগঞ্জ দল। শিক্ষার্থীদের এই সাফল্যে উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানাতে মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের বালক ও বালিকা দলের সদস্যরা অর্জিত ট্রফি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র হাতে তুলে দেন। এসময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় থেকেও আমাদের শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা নিঃসন্দেহে গর্বের। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রতিযোগিতায় দাবা ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছেন মেহেরাব হোসেন। অন্যদিকে ক্রিকেট বালিকা বিভাগের খেলোয়াড় মিম আক্তার “ওম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। একইসঙ্গে তিনি বাগেরহাট জেলা প্রমিলা ফুটবল দলেও সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ইউনুছ আলী আকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসে মোরেলগঞ্জের এই সাফল্য ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা জোগাবে এবং উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বাগেরহাটে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মোরেলগঞ্জ ক্রিকেট, দাবা ও কাবাডিতে দুর্দান্ত সাফল্য; সংবর্ধনায় উচ্ছ্বসিত খেলোয়াড় ও অভিভাবকরা

আপডেট : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬