ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জলঢাকায় দলিল লেখক সমিতির ১৬ বছরের প্রতিক্ষার নির্বাচনে সভাপতি ছাইদুল, সম্পাদক মিঠু 

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির ১৬ বছরের প্রতিক্ষার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ছাইদুল আলম সরকার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন সরকার পান ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু সরকার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পান ২২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোনাব্বুল হক ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পান ২৭ ভোট। কার্যকরী সদস্য পদে আবুল কাশেম ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান পান ৭৫ ভোট।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ছিলেন জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন ও প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন জলঢাকা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত) এবং পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রকিবুল ইসলাম বাদশা।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দদের উপজেলা বিভিন্নস্তরের মানুষ জন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

জলঢাকায় দলিল লেখক সমিতির ১৬ বছরের প্রতিক্ষার নির্বাচনে সভাপতি ছাইদুল, সম্পাদক মিঠু 

আপডেট : ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬