ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

পরে রেড ক্রিসেন্টের ৭টি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সৈয়দ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক যুব প্রধান অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল কাদের এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিট প্রধান মোঃ নাঈম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মানবতার সেবায় নিবেদিত রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধাহত মানুষের সেবার মাধ্যমে যে মানবিক আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মানবিক কাজে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপডেট : ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬