ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪২ ভিউ

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করার সরকারের অঙ্গীকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র‍্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেনসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতা যেন কোনো নাগরিকের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা না হয়—এই লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সহজেই আইনজীবী নিয়োগ, আইনি পরামর্শ এবং মামলা পরিচালনায় সহায়তা পাচ্ছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, এই সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে আইনের শাসন আরও শক্তিশালী হবে ও বিচারপ্রাপ্তির সুযোগ হবে সবার জন্য সমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মো. বায়জিদ রায়হান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট : ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬